ধুনটে করোনা সচেতেনতায় জরুরি মতবিনিময় সভা

S M Ashraful Azom
ধুনটে করোনা সচেতেনতায় জরুরি মতবিনিময় সভা

রফিকুল আলম, ধুনট (বগুড়া): করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জাতীয় সংসদ সদস্যের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, এম.এ তারেক হেলাল, লাল মিয়া, হারুন-অর-রশিদ সেলিম, ময়নুল হাসান মুকুল, আতিকুল করিম আপেল, নাজমুল কাদির শিপন, আজাহার আলী পাইকাড়, সাংবাদিক মাসুদ রানা ও আমিনুল ইসলাম শ্রাবণ প্রমুখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top