
কাজিপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আ.লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন।
সভায় সাংবাদিকদের সাথে আলোচনায় অংশ নেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
তিনি কাজিপুরের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ও পরামর্শ দেবার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারন সম্পাদক আবদুল জলিল, সহসভাপতি টিএম কামাল, সাংবাদিক শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ প্রচার সম্পাদক শওকত আকবর, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম হোসেন, সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু সাইম তালুকদার প্রমূখ।
