
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক পরিচ্ছন্ন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ্ওই ব্যক্তির করোনা ভাইরাসে শনাক্ত নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: শফিকুজ্জামান জানান, মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে থাকা ২৩বছর বয়সী এক পরিচ্ছন্ন কর্মী। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় তার সংগ্রহিত নমুনার রিপোর্টে করোনা পজেটিভ আসে।্ পরে ওই ব্যক্তিকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোন ভাইরাস আইসোলেশন ইউনিটে পাঠানো প্রক্রিয়া চলছে।
