কাজিপুরের যুবলীগ নেতার সহায়তা পেলেন ১৪০ পরিবার

S M Ashraful Azom
কাজিপুরের যুবলীগ নেতার সহায়তা পেলেন ১৪০ পরিবার

কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে ঘরে থাকা নিম্ন আয়ের একশ চল্লিশটি পরিবার পেল  খাবার সহায়তা। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের ওয়ার্ড যুবলীগ সভাপতি আনোয়ার হোসেনের নিজস্ব অর্থায়নে এই সহায়তা দেয়া হয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্ম নাসিম ও সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নির্দেশনায় সোমবার দুপুরে স্থলবাড়ী নিজ বাড়িতে বিতরণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি আনোয়ারের মতো এলাকার বিত্তবানদেরকে তাদের নিজ নিজ পাড়া মহল্লার দুস্থদের পাশে দাঁড়ানোর আহŸান জানান ।

 সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু তেল ও পিয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের  সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সোনামুখী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম প্রমূখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top