
সেবা ডেস্ক: বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে নব নিযুক্ত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
রাতে পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধান বিচারপতি আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন।
আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
