
সেবা ডেস্ক: সারাদেশের মতো কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে টাঙ্গাইলের দেলদুয়ারে। কিন্তু চলমান করোনা ভাইরাস পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে দুই টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের জন্য ভর্তুকির পরিনাণ ১৪ লক্ষ টাকা।
২১ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের কাছে জাপানের তৈরি দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শোয়েব মাহমুদ বলেন, সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন দু’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।
মেশিন বিতরনকালে উপস্থিত ছিলেন, ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শোয়েব মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বাবলু, আটিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, এলাসিন ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হুসেন তালুকদার, ডুবাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস মিয়া, পাথরাইল ইউনিয়নের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, দেউলী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চুসহ প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সাম্প্রতিক করোনা ভাইরাস মোকাবেলা ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসন ও চেয়ারম্যান গণকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন সংসদ।
