দেওয়ানগঞ্জের চর আমখাওয়ায় ৩৫০ পরিবারের মাঝে চাল আলু বিতরন

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জের চর আমখাওয়ায় ৩৫০ পরিবারের মাঝে চাল আলু বিতরন

সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলমান লকডাউনের কারণে ভ্যানচালক ৩২৫ জন ও হোম কোয়ারেন্টিনে থাকা ২৫ জনসহ ৩৫০ জন কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ ২১ এপ্রিল বিকালে ইউনিয়ন পরিষদে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ কর্মকর্তা জাকারিয়া হক, ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ও সচিব আনোয়ার হোসেন এবং সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবতাব।

দরিদ্র ভ্যানচালক ও হোম কোয়ারেন্টিনে থাকা ৩৫০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।

পরিষ্কার-পরিছন্ন থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়ির বাইরে বের না হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top