ধুনটে ছাত্রলীগ নেতার গাছ শত্রুতার বলি

S M Ashraful Azom
ধুনটে ছাত্রলীগ নেতার গাছ শত্রুতার বলি

রফিকুল আলম,ধুনট (বগুড়া): করোনা দূর্যোগের মাঝেও বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ছাত্রলীগ নেতার রোপন করা ১৩০টি ইউক্যালিপটাশ জাতের গাছের চারা কেটে ক্ষতি করেছে দূর্বৃত্তরা

জানা গেছে, ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক উপজেলা ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক তিনি বাড়ির পাশে যমুনা নদীর তীরে প্রায় এক বছর আগে ৫শতাধিক ইউক্যালিপটাশ জাতের গাছের চারা রোপন করেন সেখান থেকে ১৩০টি গাছের চারা মঙ্গলবার রাতের কোন এক সময় কে বা কারা কেটে ক্ষতি করেছে তিনি বুধবার সকালে গাছ গুলো পরিচর্যা করতে গিয়ে এ বিষয়টি টের পেয়েছেন

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, কেউ শত্রæতা করে গাছ গুলো কেটেছে তাদের শনাক্ত করার চেষ্টা করছি গাছ গুলো রোপন থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত কমপক্ষে ১০ হাজার টাকা খরচ হয়েছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top