ইসলামপুরে ড্রেজার বসিয়ে ফসলের ক্ষতি

S M Ashraful Azom
ইসলামপুরে ড্রেজার বসিয়ে ফসলের ক্ষতি

জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর উপজেলায় ড্রেজার মেশিনে মাটি কেটে ফসল ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ইসলামপুর থানায় ভূক্তভোগি কৃষক আব্দুস সাত্তার লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে প্রকাশ, ওই গ্রামের মৃত অহর উদ্দিন আকন্দের ছেলের আব্দুস সাত্তারের সাথে প্রতিবেশি মৃত হাছেন আকন্দের ছেলে ছাহের আলী, শামছুল হক, ছাইদুর এবং নুরল ইসলামের ছেলে ছাইফুলের দীর্ঘ দিন থেকে নানা বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে।

বিভিন্ন সময় উল্লেখিত প্রতিপক্ষরা আব্দুস সাত্তারের ক্ষতি করাসহ তাকে মারপিটের হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ছাহের আলী ড্রেজার মেশিনে মাটি কেটে আব্দুস সাত্তারের ফসলী জমির ক্ষতি করে। এতে প্রতিবাদ করায় গত ২৪ এপ্রিল সকাল দশটায় ভূক্তভোগি কৃষক আব্দুস সাত্তারের ছেলে শফিকুল ইসলাম বসতবাড়ির পশ্চিম পাশে তার ভোগদখলীয় জমিতে গেলে প্রতিপক্ষরা পূর্ব শত্রæতার জের ধরে দা ও লাঠিশোঠা নিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে এলোপাতাড়িভাবে মারপিটও অকথ্য ভাষায় গালমন্দ করে। এ সময় প্রতিপক্ষরা হুমকি দিয়েছে, ভবিষ্যতে আব্দুস সাত্তার ও তার ছেলেকে সুযোগমত পেলে ধারালো অস্ত্র দিয়ে খুন-জখম করে লাশ গুম করে ফেলবে। বর্তমানে ভূক্তভোগি কৃষক আব্দুস সাত্তার তার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।

অভিযুক্ত ছাহের আলীর সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top