
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন হতে যাচ্ছে।
বুধবার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ল্যাবের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বস্ত্র ও পাট মন্ত্রী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৬ এপ্রিল ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস (COVID-19) এর নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি প্রদান করে স্বাস্থ্য অধিদফতর।
