কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে: কৃষিমন্ত্রী

S M Ashraful Azom
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে কৃষিমন্ত্রী

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের কৃষকরা যাতে কোনোরকম অসুবিধা না পড়েন সেজন্য বাংলাদেশ সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে এবার আগের তুলনায় বোরো ধান কেনার পরিমাণ যেমন বাড়ানো হয়েছে তেমনি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টিও নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে যাতে কোনো মধ্যস্বত্বভোগী থাকার সুযোগ নেই। সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান কেনা হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৌশল হিসেবে আগে যাদের কাছ থেকে ধান কেনা হয়েছে এবার তাদের কাছ থেকে কেনা হবে না। গতবার যারা সরকারের কাছে ধান বিক্রির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন তারা এবার অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন।

‘এক্ষেত্রে কোনো ধরনের প্রভাব খাটানোর কেউ চেষ্টা করবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। আবার লেনদেন হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। সুতরাং দুর্নীতির সুযোগ থাকবে না।’

তিনি বলেন, হাওর অঞ্চলে আগাম বন্যার বিষয়টি মাথায় রেখে দ্রুত ধান কাটা চলছে। এরইমধ্যে ৬০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। বাকিটাও কাটা হয়ে যাবে বলেই তিনি আশাবাদী।

মন্ত্রী গতকাল মঙ্গলবার নিজে সুনামগঞ্জ এলাকায় গিয়ে ধানকাটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলেও জানান।

তড়িঘড়ি করে ধান কাটার ফলে মানগত কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা এই বিষয়টি ভালোই বোঝেন। তারা নিজেদের স্বার্থেই অপরিপক্ক ধান কাটবেন না। এক্ষেত্রে কৃষকদের সচেতন করার জন্য মাঠ পর্যায়ে অনেকেই রয়েছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top