দেওয়ানগঞ্জে মসজিদ সমুহ জীবাণু মুক্ত করণ

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে মসজিদ সমুহ জীবাণু মুক্ত করণ

মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনা প্রতিরোধে আজ মঙ্গলবার ২১ এপ্রিল জামালপুরের দেওয়ানগঞ্জ "মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা" সংগঠনের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার পক্ষে ডাংধরা ইউনিয়ন মানবিক সৈনিকগণ বিভিন্ন মসজিদ সমুহ জীবাণু মুক্ত করণ কার্যক্রম পরিচালনা করেন।

"মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা" সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুস সালাম (বুলেট) এর দিকনির্দেশনা অনুযায়ী, জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান এর পরামর্শ ক্রমে করোনা প্রতিরোধে উপজেলার মসজিদ সমুহ জীবাণু মুক্ত করণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মা ও আ স আ সংগঠনের জামালপুর জেলা কমিটির পক্ষে সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সহ দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির সমন্বয়ক ফরহাদ রুবেল, আসলাম হোসেন, পারভেজ আহমেদ নয়ন, জাহিদ, মাসুদ, নয়ন মন্ডল, ইব্রাহিম খলিল, বাবুল,শফি,মাঈনুল,প্রমুখ।

উক্ত কমিটি বিভিন্ন মসজিদে আলাদা আলাদা অবস্থান করে এলাকার মসজিদ সমুহ জীবাণু মুক্ত করণ কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়াও মানুষকে করোনা সম্পর্কে ধারণা দেওয়া ও সচেতনতা মূলক কথা বলা হয়। একইভাবে মেইন মেইন রাস্তা গুলোও জীবাণুনাশক দ্বারা স্প্রে করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top