বকশীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাকের লিফলেট বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাকের লিফলেট বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে বেসরকারি সংস্থা ব্র্যাক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে।

বুধবারও পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করেন ব্র্যাকের কর্মকতা-কর্মচারীরা।
মানুষের মধ্যে করোনা ভীতি দূর করা ও স্বাস্থ্য বিধি মেনে চলা সহ বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। তারা ৬ হাজার লিফলেট বিতরণ করবেন বিভিন্œ ইউনিয়নে।

লিফলেট বিতরণকালে ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জোনায়েদ হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মজিবর রহমান, ইউপিজির শাখা ব্যবস্থাপক সুরাইয়া খাতুন সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top