![]() |
| কুড়িগ্রামে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ |
সেনাদলের নেতৃত্বে ছিলেন রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নজরুল ইসলাম এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি,জি। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর ৭২ পদাতিক বিগ্রেড’র কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর হারুন এসজিপি, রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ রাইসুল ইসলাম, লে.কর্ণেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
![]() |
| কুড়িগ্রামে সেনাবাহিনীর মতবিনিময় |
এসময় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। তারা করোনা প্রতিরোধে নিয়োজিত হয়েছে। আমাদের প্রথম কাজ ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনা, করোনায় সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আতংক নয় সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে অবস্থান করা এবং সচেতনতামূলক কার্যক্রম বেগবান করা।


