বকশীগঞ্জে গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে খাদ্য বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে খাদ্য বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গর্ভবতী মা ও প্রসূতি মা দের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টি খাদ্য সামগ্রী রোববার সকালে বিতরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ২৮ টি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন এলাকার ৮৪ জন গর্ভবতী ও প্রসূতি  মা কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আরএমও ডা. নাজিম শাহরিয়ার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, দৈনিক স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি রাজ্জাক মাহমুদ, দৈনিক সবুজ এর বকশীগঞ্জ প্রতিনিধি আফজাল শরীফ, দৈনিক খোলা কাগজ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দৈনিক ডেল্টা টাইমস এর প্রতিনিধি ফিরোজ আল মুজাহিদ উপস্থিত ছিলেন।

প্রতিজনকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, এক কেজি ডাল বিতরণ করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top