
সেবা ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অঞ্জন কুমার সরকার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রমজান উপলক্ষে আদা, তেল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বৃদ্ধির কারনে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বাজার মনিটরিং এর সময় দোকানে মূল্য তালিকা না ঝুলানো ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রাথার দায়ে ছয় জন ব্যাবসায়ীকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
পবিত্র রমজান ও দুর্যোগকালীন সময়ে বাজার দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
