ভূঞাপুর ও গোপালপুরের নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
ভূঞাপুর ও গোপালপুরের নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলা প্রাণঘাতি ভাইরাস করোনার প্রভাবে কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল দিনব্যাপী ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির উদ্যোগে ৪ হাজার ২০০ জন কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ভূঞাপুরের নিকরাইল ইউনিয়নের ৩ হাজার ২০০ জন ও গোপালপুরের বিভিন্ন ইউনিয়নের ১ হাজার মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় প্রত্যেকে ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top