বকশীগঞ্জে পবিত্র রমজান ও করোনা দুর্যোগ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে পবিত্র রমজান ও করোনা দুর্যোগ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাস দুর্যোগে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া সরকার বাড়ি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অত্র এলাকার ২১৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল,  ১ কেজি মসুরের ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হয়।

এসব খাদ্য সামগ্রী বিতরণকালে বীরপ্রতীক মতিউর রহমান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক আবুল খায়ের আজাদ, মোস্তফা কামাল মিষ্টার, আশিকুর রহমান রানা, আঃ মতিন তাইফুর , আবু যাইদ অপু, আবুল আসাদ বিপ্লব, নুর ইসলাম, মোতালেব হোসেন রিপন, ওয়াহিদুর রহমান নিলু, ইলিয়াছ হোসেন ও সাজ্জাদ তাইমুর প্রমুখ উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top