
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনায় কর্মহীন ও অসহায়দের মাঝে শেরপুর জেলা পরিষদের সৌজন্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু জাফর।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের রানীশিমুল গ্রামে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক লোকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, আলু ও সবজি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে থাকা কর্মহীন ও অসহায় লোকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি এ সময় করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
