ঘাটাইলে শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পিপিই বিতরন

S M Ashraful Azom
ঘাটাইলে শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পিপিই বিতরন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শতাধিক পিপিই বিতরন করা হয়েছে। শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম মিয়া  (২৪ শে এপ্রিল) শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার অজ্ঞন কুমার সরকারের মাধ্যমে এসব পিপিই বিতরন করেন।

উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, পৌর প্রশাসন, সাংবাদিক, সেচ্ছাসেবক , বিদ্য‚ৎ বিভাগে কর্মরতদের এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যদের মাঝে এসব পিপিই বিতরন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, শাজাহান আকন্দ ফাইন্ডেশনের ভাইচ চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম,সদস্য সচিব মোঃ আলমঙ্গীর হোসেন, সদস্য মোঃ আসাদুজ্জামান মিয়া ( শাহিন), মোঃ সানোয়ার হোসেন শরীফ, মোঃ সোহেল আরমান সহ সাংবাদিক, সেচ্ছাসেবক ও প্রশাসনের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।

শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম মিয়া বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় করোনা যুদ্ধাদেও সুরক্ষা দিতে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। করেনা যুদ্ধাদের সাথে সামিল হতেই শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি দুর্যোগকালীন সময়ে সকল বিত্তবানদের এই মহামারি করোনাভাইরাসের প্রতিরোধ যুদ্ধে সামিল হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top