
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ডের খাঁ পাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা ও খাঁ মসজিদের সভাপতি মোঃ তাহের খাঁনের ব্যাক্তিগত উদ্যোগে তার নিজ বাড়িতে তার কয়েকটি বাসার ভাড়াটিয়া ও এলাকার গরীব, অসহায়, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন । রমজানে শুরুতে অসহায় ও নিম্ন আয়ে মানুষের কথা চিন্তা করে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। চাউল, ডাল, তৈল, আলু, সাবান দেওয়া হয়।
তিনি বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশের সাধারণ জনগন দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে যখন বাড়িতে নিজদের জীবনের নিরাপত্তার কথা ভেবে খেয়ে না খেয়ে নিজ ঘরে অবস্থান করছেন ঠিক সে মূহুতে আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশ্বে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় তিনি নিজে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আরো উপস্হিত ছিলেন তার বাবা হাজী মোঃ আরমান খাঁন, বিশিষ্ট সমাজ সেবক হাতেম খাঁন মাষ্টার, ও তার এক মাত্র ছেলে।
