টিসিবি’র পন্য মজুদ ও বিক্রির দায়ে টাঙ্গাইলে দুই ডিলারকে জরিমানা

S M Ashraful Azom
টিসিবি’র পন্য মজুদ ও বিক্রির দায়ে টাঙ্গাইলে দুই ডিলারকে জরিমানা

সেবা ডেস্ক: টিসিবি’র পন্য অবৈধ ভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে টাঙ্গাইলে দুই ডিলারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দিনব্যাপী টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইল জাহাঙ্গীর এন্টারপ্রাইজ ও মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্লা বাজারে আবুল বাশার ট্রের্ডাস এর গোডাউনে টিসিবি’র পন্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে দুটি গোডাউনে বিপুল পরিমান টিসিবির পন্য সামগ্রী মজুদ পাওয়া যায়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ও আরিফুর ইসলামের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার এবং আবুল বাশার ট্রের্ডাস এর মালিক আবুল বাশারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আবুল বাশারের গোডাউনে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির দরে চাল পাওয়া গেছে পরে এর জন্য তার ডিলারশীপ বাতিল, জামানত বাজেয়াপ্ত ও নিয়মিত মামলা করা হয়েছে। এতে অনান্য কর্মকর্তা ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top