বকশীগঞ্জে স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ইএসডিও’র স্বপ্ন প্রকল্পের শ্রমিক ও মাঠ কর্মীদের মাঝে সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইউনাইটেড গ্রুপের অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইএসডিও’র সার্বিক সহযোগিতায় ৭ টি ইউনিয়নের ২৫২ জন শ্রমিক ও ৭ জন কর্মীর মাঝে এসব ত্রাণ সামগী বিতরণ করা হয়।

প্রতিজনকে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু,২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ টি সাবান দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার,বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, স্বপ্ন প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী হাসান জামান টুটুল, জেলা ব্যবস্থাপক মাহমুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা শহীদুল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top