
কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘরে থাকা ভ্যান চালকদের খাবার সহায়তা প্রদান করা হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপি ও সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নিদের্শে মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহ্জ্বা শওকত হোসেন, মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন , সিনিয়র সহসভাপতি মাহবুবর রহমান আলম, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস সালাম প্রমূখ।
উদ্বোধনের পর মোট চারটি পয়েন্টে গিয়ে ভ্যানচালকদের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
