বকশীগঞ্জে কর্মহীনদের মাঝে সামীর সাত্তারের নগদ অর্থ সহায়তা

S M Ashraful Azom
বকশীগঞ্জে কর্মহীনদের মাঝে সামীর সাত্তারের নগদ অর্থ সহায়তা

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও বকশীগঞ্জের সন্তান ব্যারিস্টার সামীর সাত্তার।

বুধবার দুপুরে বগারচর ইউনিয়নের বগারচর গুচ্ছগ্রামের অসহায় ও কর্মহীন ৭৫ টি পরিবারকে ৭৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

ব্যারিস্টার সামীর সাত্তারের পক্ষে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও ব্যবসায়ী খোকন আকন্দ প্রতিটি ঘরে ঘরে গিয়ে অর্থ সহায়তা দেন।

এ ছাড়াও ধানুয়া কামালপুর ইউনিয়নে ৭৫ হাজার, বকশীগঞ্জ পৌরসভায় দুই লাখ, মেরুরচর ইউনিয়নে এক লাখ টাকা নগদ অর্থ বিতরণ করেন ব্যারিস্টার সামীর সাত্তার।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top