বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪১৬

S M Ashraful Azom
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪১৬

সেবা ডেস্ক: বর্তমান বিশ্বের মহা আতঙ্ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪৫ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪১৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৫৪১৬ জন করোনা রোগী শনাক্ত হলো।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে তিন হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরো ৪১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৫ জন, এদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ। মারা যাওয়া এই ৫ জনের মধ্যে ১০ বছর বয়সের নিচে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন ও ষাটোর্ধ্ব এক জন। চার জন ঢাকার বাসিন্দা ও ১ জন দোহারে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১২২ জন সুস্থ হলেন। 

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৯৫৩ জন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top