আরো ৫২ কোটি টাকা বরাদ্দ দিলো স্থানীয় সরকার বিভাগ

S M Ashraful Azom
আরো ৫২ কোটি টাকা বরাদ্দ দিলো স্থানীয় সরকার বিভাগ

সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আরো ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে।

এর মধ্যে ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি কর্পোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১৩৮টি পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

এ অর্থ করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকার্য পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য ব্যয় হবে।

এরআগে, ২৫ মার্চ করোনা সংক্রমণ মোকাবিলায় ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছিল।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top