ইসলামপুরে কুলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রান বিতরন

S M Ashraful Azom
ইসলামপুরে কুলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রান বিতরন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কুলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর পক্ষে ত্রানসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ।

উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে কুলকান্দি ইউনিয়নে ৯শত পরিবারের মাঝে জনপ্রতি ৫কেজি চাল, ৫শগ্রাম ডাল,৫শগ্রাম লবন ও একটা সাবান দেওয়া হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, কুলকান্দি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top