কৃষকদের ধানা কাটা উদ্বোধন করলেন এমপি হোসনে আরা

S M Ashraful Azom
কৃষকদের ধানা কাটা উদ্বোধন করলেন এমপি হোসনে আরা

মিঠু আহমেদ, জামালপুর: প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট হওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বেচ্ছা শ্রমে কৃষকদের ধান কাটা-মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জামালপুর ও শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা।

গতকাল সোমবার সকালে বাংলাদেশ কৃষকলীগ ইসলামপুর উজেলা শাখার কৃষকদের ধানকাটা কমিটি’র আয়োজনে কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্না ও সাধারাণ সম্পাদক হুরমুজ আলী, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা.মোহাম্মদ হযরত আলী, ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও উপজেলা কৃষকলীগের আহবায়ক তাছির উদ্দিনসহ উপজেলা কৃষকলীগের নেতা কর্মীরা ধান কাটা-মাড়াইয়ে অংশ নেন।

জামালপুর ও শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখহাসিনার আদেশে আজ আমরা সাড়া বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় এ ধানকাটার উদ্ভোধন করা হলো। যতদিন মাঠে ধান থাকবে আমরা সবাই ততদিন মাঠে থাকবো।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top