
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : টঙ্গী খাঁ পাড়া এলাকায় গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিপ্লব মার্কেটের ব্যবসায়ী ও প্রাইমারী চিকিৎসক সোসাইটি, বন্ধুদের উদ্যোগে এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যেন লোক সমাগম না হয় সেই জন্য সবার বাসায় গিয়ে নিজ হাতে প্রায় ১০০ টি পরিবারের মাঝে চাউল বিতরণ কার হয়েছে।
করোনা ভাইরাসে বাংলাদেশের সাধারণ জনগন দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে যখন বাড়িতে নিজদের জীবনের নিরাপত্তার কথা ভেবে খেয়ে না খেয়ে নিজ ঘরে অবস্থান করছেন ঠিক সে মূহুতে মার্কেটর ব্যবসায়ীরা এই মহৎ উদ্যোগ নিয়ে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশ্বে দাঁড়ান।
এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রাইমারী চিকিৎসক সোসাইটি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক চিকিৎসক মাহবুবুর রহমান জিলানী (সাংবাদিক), মার্কেট মালিক সাইফুল খাঁন বিপ্লব,মার্কেট ব্যবসায়ী আইয়ুব খান, সাইফুল ইসলাম, খোরশেদ আলম, আব্দুল জলিল, রাশেদুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
