বকশীগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের নমুনা সংগ্রহ শুরু

S M Ashraful Azom
বকশীগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের নমুনা সংগ্রহ শুরু

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ফেরতদের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।

এছাড়াও বাট্টাজোড় ইউনিয়নে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ১২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজিম শাহরিয়ার  জানান, করোনার সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রত্যেক ইউনিয়নে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যারা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর , মানিকগঞ্জ ও নরসিংদী জেলা থেকে ফিরেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে যাদের করোনা উপসর্গ রয়েছে তারাও নমুনা দিতে পারবে।

ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নমুনা সংগ্রহের বিষয়টি অবগত করা হয়েছে। এর আগে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিদকর্শকদের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে।

ধানুয়া কামালপুর ইউনিয়নে বুধবার শুরু হলেও পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নেই নমুনা সংগ্রহ করা হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top