ধুনটে লকডাউন পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

S M Ashraful Azom
ধুনটে লকডাউন পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে করোনার কারনে লকডাউনে থাকা কর্মহীন অসহায় ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ ও সাবান।

উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব পরিবারের জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে খাদ্য সহায়তা বুঝিয়ে দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সহসভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আল হেলাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মর্তুজা ও ইউপি সদস্য লিটন মাহমুদ প্রমুখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top