সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

S M Ashraful Azom
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সেবা ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর দফতরের এক আদেশে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সিলেটের অ্যাডিশনাল এসপি (মিডিয়া) শেখ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তার স্থলে ওসি (তদন্ত) রজিউল্লাহ খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও গরু চোরাচালানের টাকা নিয়ে লাইনম্যানের সঙ্গে ওসি সজল কুমারের ফোন রেকর্ড ফাঁস হয়। এছাড়া একটি ডাকাতি ঘটনায় ব্যবস্থা না নেয়াসহ নানা অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সত্যতা পেয়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top