সাঘাটায় অসহায় মানুষের হাতে ছাত্রলীগের খাদ্য সহায়তা সবজি বিতরণ

S M Ashraful Azom
সাঘাটায় অসহায় মানুষের হাতে ছাত্রলীগের খাদ্য সহায়তা সবজি বিতরণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. মোঃ ফজলে রাব্বী এমপি'র নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোরশেদ পাভেল ও ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে গরীব-অসহায় মানুষের মাঝে আজ ১৫ মে শুক্রবার খাদ্য সামগ্রী বিভিন্ন ধরণের সবজি বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রী সবজি বিতরণের এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোরশেদ পাভেল, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আশিকুর রহমান রকি, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ।

উল্লেখ্য,করোনার এই সময় কালে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধা জেলা জুড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নানা ভাবে অসহায় মানুষকে সহায়তা করে যাচ্ছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান