ঈদের জামাতে নামাজরত অবস্থায় ইমামের ইন্তেকাল

S M Ashraful Azom
ঈদের জামাতে নামাজরত অবস্থায় ইমামের ইন্তেকাল

সেবা ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়া অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মারা যাওয়া ইমাম আইউব আলী উপজেলার নন্দলালপুর আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আজ সকাল সাড়ে ৮টায় ওই মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। এতে ইমমতি করছিলেন আইউব আলী। নামাজ শুরু পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে নামাজ ভেঙ্গে মুসল্লিরা তাকে তোলার পর বুঝতে পারেন তিনি আর এই দুনিয়ায় নেই।

তিনি আরো জানান, আইউব আলীর কোনো অসুস্থতা ছিল না। তবে তার বয়স হয়েছিল। বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে ঈদের দিন এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top