প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে কটূ‌ক্তি করার অ‌ভি‌যো‌গে শেরপু‌রে আটক ১

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে কটূ‌ক্তি করার অ‌ভি‌যো‌গে শেরপু‌রে আটক ১

সেবা ডেস্ক: শেরপু‌রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে নি‌য়ে কটূ‌ক্তি করার অভিযোগে ম‌নিরুজ্জামান ম‌নির না‌মে এক শিক্ষার্থী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (২৫ মে) তা‌কে আটক করা হয়। আটককৃত ম‌নির সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মৃত বুর্জুত আলীর ছেলে। সে শেরপুর সরকা‌রি ক‌লে‌জে ডি‌গ্রি‌তে অধ্যায়নরত।

পু‌লিশ জানায়, রোববার (২৪ মে) বিকাল ৩.১১মিনিটে ‘মুন্সীরচর ফ্রেন্ডস ক্লাব’ না‌মে এক‌টি ফেসবুক গ্রু‌পে সিকান্দার মনির সাহেব না‌মের একজন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে নি‌য়ে কটূ‌ক্তি ক‌রে। প‌রে বিষয়‌টি পু‌লিশের নজ‌রে আসে। সোমবার সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি দল অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রে। আট‌কের পর জানা যায় সে শেরপুর সরকা‌রি ক‌লে‌জে ডি‌গ্রি‌তে অধ্যায়নরত।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)  আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত ওই শিক্ষার্থীর ফেসবুক গ্রুপ‌টি যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হ‌বে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top