প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

প্রেস সচিব বলেন, প্রায় পাঁচ মিনিটের ফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতিও কামনা করেন।

প্রেস সচিব বলেন, নরেন্দ্র মোদিও বাংলাদশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং উন্নয়ন কামনা করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top