আজ থেকে খোলা থাকবে বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিক

S M Ashraful Azom
আজ থেকে খোলা থাকবে বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিক

সেবা ডেস্ক: ‍মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে ফের খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব। এর আগে জানানো হয়েছিল শুধুমাত্র ঈদের দিন এই পিসিআর ল্যাবটি বন্ধ থাকবে।

সোমবার বিকেলে বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগের দিন রোববার খোলা ছিল ফিভার ক্লিনিক। এ দিনে ফিভার ক্লিনিকে ৩৪০ জনসহ বিএসএমএমইউতে ১২ হাজার ১৬০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ৪১৬ জনসহ এ পর্যন্ত ১২ হাজার ৩০১ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে, বিএসএমএমইউ হাসপাতালে আন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। তবে ২৬ মে বহির্বিভাগ বন্ধ থাকবে এবং পরের দিন ২৭ মে থেকে যথারীতি বহির্বিভাগ খোলা থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top