
সেবা ডেস্ক: নিরাপদ দূরত্বতা বজায় রেখে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার সকাল আটটায় সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাধারণ মুসল্লিরা।
নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য মহান আল্লাহর দয়া ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
