জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধার্ঘ্য

S M Ashraful Azom
জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধার্ঘ্য

সেবা ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, যুগ্ম-সচিব অসীম কুমার দে, কবি নজরুল  ইন্সটিটিউটের সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top