জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে পার্সেল ট্রেন চলাচল শুরু

S M Ashraful Azom
জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে পার্সেল ট্রেন চলাচল শুরু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: ঢাকা-জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে কৃষিপণ্য পরিবহণের জন্য পার্সেল ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি দুপুর দেড়টায় জামালপুর জংশনে পৌঁছায়। সেখানে ২৪টি পার্সেল নামিয়ে দিয়ে দেওয়ানগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে, সন্ধ্যায় ৭টায় দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে।

জামালপুরের স্টেশন মাস্টার শাহাব উদ্দিন জানান, পার্সেল ট্রেনে ২৩ মার্চ বুকিং দেয়া মালামাল এসেছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৪ মার্চ থেকে এ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top