চিকিৎসা প্রদানে অনীহায় চসিকের ১০ ডাক্তারকে অব্যাহতি

S M Ashraful Azom
0
চিকিৎসা প্রদানে অনীহায় চসিকের ১০ ডাক্তারকে অব্যাহতি

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনায় ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত ১০ চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি ও এক স্টোর কিপারকেও চাকরিচ্যুত করা হয়েছে। কাল মঙ্গলবার চসিকের সচিব তাদের চাকরি থেকে অব্যাহতির আদেশে স্বাক্ষর করেন।

১০ চিকিৎসক এবং স্টোরকিপার নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে চালু করা চট্টগ্রাম সিটি করপোরেশনের আইসোলেশন সেন্টারে কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করেছেন। গত ১৩ জুন নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে সীকম গ্রুপের মালিকানাধীন একটি কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশনের কোভিড-১৯ আইসোলেশন সেন্টারটি চালু হয়।


প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। সেখানে ওয়ার্ড হেলথ সেন্টারে কর্মরতদের মধ্য থেকে বাছাই করে ডাক্তার, ফার্মাসিস্ট, হেলথ টেকনোলজিস্ট এবং স্বাস্থকর্মী পোস্টিং দেওয়া হয়েছে। সরকারিভাবে নির্ধারিত প্রণোদনা বাড়ানোর ঘোষণা এবং সুরক্ষা নিয়ে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পরও তারা আইসোলেশন সেন্টারে যোগ দিতে অনীহা প্রকাশ করায় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া চিকিৎসকেরা হলেন- সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আক্তার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দ্বীপন রুদ্র, হিমেল আচার্য্য ও প্রসেনজিৎ মিত্র। এ ছাড়া স্টোরকিপার মহসিন কবিরকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top