খোকসায় করোনা ভাইরাসে আক্রান্ত ১২ রোগী পেল প্রধানমন্ত্রীর উপহার

S M Ashraful Azom
0
খোকসায় করোনা ভাইরাসে আক্রান্ত ১২ রোগী পেল প্রধানমন্ত্রীর উপহার

সেবা ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলার ৮ পরিবারের ১২ জন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজিবুল ইসলাম খান।

গত ১১ জুন সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের আব্দুস শুকুর, বেতবাড়িয়া ইউনিয়নের আরিফুল ইসলাম সহ খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৮ পরিবারের ১২ জন রোগীর বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য ও উপহার সামগ্রী পৌঁছে দেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মুমিনুল হক, স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিকগণ।

খোকসা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় একটি পরিবারের জন্য ১৫ দিনের প্রায় ৩০ রকমের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৩০ টি ডিম,২ লিটার দুধ, ২ কেজি মালটা, ২কেজি আপেল, ১ কেজি ছোলা, খাদ্য সামগ্রী ও ঔষধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top