সরকারি নির্দেশনা মেন, দেশের প্রয়োজনে কাজ করছে সেনাবাহিনী

S M Ashraful Azom
0
সরকারি নির্দেশনা মেন, দেশের প্রয়োজনে কাজ করছে সেনাবাহিনী

সেবা ডেস্ক: দেশের প্রয়োজেন যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার (১১ জুন) সাতক্ষীরায় এ কথা বলেন তিনি। দুর্যোগে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হচ্ছে বলেও জানান সেনাপ্রধান।

 সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, জাতীয় কোনো কাজ দিলে আমরা কখনও না করি না। বরং আমরা গর্ববোধ করি যে, আমাদের ওপরে সরকারের আস্থা আছে, জনগণের আস্থা আছে। জনগণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্য নিয়ে সরকারও কাজ করছে, আমরাও কাজ করছি এবং যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব।

তিনি আরও বলেন, আমরা চিকিৎসক পাঠিয়েছি। পাশাপাশি কিছু ওষুধ পাঠিয়েও কিন্তু সেবা দিয়ে যাচ্ছি। করোনার কারণে অনেক গর্ভবতী হাসপাতালে যেতে পারছেন না; তাই আমরা গর্ভবতীদের চিতিৎসা দেব।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top