গাইবান্ধা করোনা আক্রান্ত ৮০ জন

S M Ashraful Azom
0
গাইবান্ধা করোনা আক্রান্ত ৮০ জন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিড ১৯ দেশের অন্যতম রেডজোন গাইবান্ধায় প্রতিদিন দফায় দফায় বাড়ছে করোনা আক্রান্ত রোগী সর্বসাধারণের মাঝে নেই সামাজিক দুরত্বের বালাই এখনো বাড়ছে না জনসচেতনতা। গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ ৮ জুন সোমবার করোনা ভাইরাসে নতুন করে এক সাংবাদিকসহ আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে গোবিন্দগঞ্জে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৮ জন। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮০ জনে। এরমধ্যে তিনজন মারা গেছে। ৫৫ জন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা বর্তমানে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জন। এছাড়াও ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ২৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৫ শত ১৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এরমধ্যে ১ হাজার ৭৫ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। করোনা ভাইরাস কোভিড ১৯ এর এই সময় কালে জেলা ৭ টি উপজেলার ও ৪ টি পৌরসভায় ২ লাখ ১ হাজার ১ শত পরিবার কে ও ১৯ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top