টঙ্গীতে মোটরসাইকেল চালক ট্রাক চাপায় নিহত

S M Ashraful Azom
টঙ্গীতে মোটরসাইকেল চালক ট্রাক চাপায় নিহত

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: টঙ্গীর টিএনটি বাজার এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের নাম রাব্বী (১৮)। নিহত রাব্বী কিশোরগঞ্জ জেলার চরকাটিয়া গ্রামের সোহাগ আলীর ছেলে।

শুক্রবার বিকাল ৪ টায় ঢাকামুখী ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহত ব্যক্তির মোটরসাইকেল ট্রাকচাপায় চূর্নবিচূর্ন হয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, টিএনটি বাজার এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এসময় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান