
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে বজ্রপাতে লাকি আকতার (৩০) নামের এক মহিলার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি সাথে সাথে জ্ঞান হারান। পরে তাকে রৌমারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান শামসুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।