লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেল বাংলাদেশ নৌবাহিনী

S M Ashraful Azom
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেল বাংলাদেশ নৌবাহিনী

সেবা ডেস্ক: লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা। বুধবার দেশটির বৈরুত বন্দরে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ৯০ সদস্যকে এ পদক দেয়া হয়। খবর ওয়েবসাইটের।

লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গার্ড পরিদর্শন শেষে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী শান্তিরক্ষীদের জাতিসংঘ পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেবানন নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইসাম দাননাউই। প্যারেড অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ব্যানকন-১০’র কন্টিনজেন্ট কমান্ডার ও বানৌজা বিজয়ের অধিনায়ক ক্যাপ্টেন এম জয়নাল আবেদীনসহ সকল নৌসদস্যের সাহসিকতা এবং দক্ষতার ভূয়সী প্রশংসাসহ নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান