কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

S M Ashraful Azom
কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া সদরের বেলগাছা ইউনিয়নের কালে বাংড়ি পাড়া গ্রামের নবাব আলীর পুত্র।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মানিক মিয়া বাড়ির কাজের জন্য বাজার থেকে ঢেউ টিন কিনে বাড়িতে প্রবেশ করার সময় গেটের উপরের থাকা বিদ্যুতের লাইনে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিক মিয়া পেশায় রাজমিস্ত্রী। তার ৮ বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান