টাঙ্গাইলে নদীতে নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার

S M Ashraful Azom
টাঙ্গাইলে নদীতে নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার

সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরেক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদী থেকে ফরমান হোসেন ফারুক নামের ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছনখোলা গ্রামের রহমান আলী খানের ছেলে ও সন্ধানপুর স্কুল এন্ড কলেজের ছাত্র।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, কয়েকজন বন্ধু মিলে রোববার দুপুরে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আব্দুল্লাহ আল নোমান ও ফরমান হোসেন পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকেলে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ উদ্ধার করে। সোমবার দুপুরে ফরমান হোসেন ফারুকের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান